কেমোথেরাপি ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করে, কিন্তু শরীরের কিছু স্বাভাবিক কোষের ওপরও প্রভাব ফেলতে পারে। তাই side effect হয়। সব রোগীর ক্ষেত্রে একই সমস্যা হয় না, আর হলেও একই মাত্রায় হয় না।

সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া

খুব ক্লান্ত লাগা

এটা সাধারণ tiredness নয়। বিশ্রাম নিলেও অনেক সময় কমে না।

বমিভাব ও বমি

কিছু কেমোথেরাপি stomach upset করতে পারে।

খিদে কমে যাওয়া

খাওয়া কমে গেলে weight loss ও weakness বাড়তে পারে।

মুখে ঘা বা জ্বালা

মুখে ulcer, dryness, pain—এসব খাবার খেতে অসুবিধা করে।

সংক্রমণের ঝুঁকি

কেমোর ফলে white blood cell কমে গেলে infection-এর ঝুঁকি বাড়ে।

anemia বা দুর্বলতা

মাথা ঘোরা, হাঁটলেই হাঁপিয়ে যাওয়া, শরীর ভেঙে যাওয়া—এসব হতে পারে।

কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা

দুটোই dehydration বাড়াতে পারে।

চুল পড়া

সব কেমোতে হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে হয়।

skin বা nail-এর পরিবর্তন

শুষ্কতা, sensitivity বা colour change হতে পারে।

ঝিনঝিনি বা numbness

কিছু ওষুধে হাত-পায়ে tingling হতে পারে।

কখন দ্রুত যোগাযোগ করবেন?

  • জ্বর
  • কাঁপুনি
  • severe vomiting
  • জল রাখতে না পারা
  • severe diarrhea
  • শ্বাসকষ্ট
  • bleeding
  • confusion
  • severe weakness
  • chest pain
  • severe mouth ulcer
  • প্রস্রাব কমে যাওয়া

পরিবারের জন্য

রোগী নিজের সমস্যা কম করে বললেও পরিবার অনেক সময় আগে লক্ষণ ধরতে পারে। তাই appetite, জ্বর, বমি, pain, weakness—এসব খেয়াল রাখুন।

শেষ কথা

side effect হওয়া মানেই ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু অবহেলাও করা যাবে না। আগেভাগে জানানোই নিরাপদ।

প্রয়োজনে যোগাযোগ করুন Asha Cancer Institute, Rampurhat